অক্সিলিয়ারি ভার্ব (Auxiliary Verbs) কী? উদাহরণসহ ব্যবহারের নিয়ম।
অক্সিলিয়ারি ভার্ব (Auxiliary Verbs) উদাহরণসহ বিস্তারিত গাইড
ইংরেজি গ্রামারে বাক্য গঠনের প্রধান হাতিয়ার হলো অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। আমরা আগের টেন্সের মাস্টার চার্টে দেখেছি কীভাবে বিভিন্ন টেন্সে ভার্বগুলো পরিবর্তিত হয়। আজকের এই পোস্টে আমরা শিখব এই সাহায্যকারী ভার্বগুলো কখন এবং কেন ব্যবহার করা হয়।
অক্সিলিয়ারি ভার্ব আসলে কী?
অক্সিলিয়ারি ভার্ব হলো এমন কিছু ভার্ব যা বাক্যে মূল ভার্বকে (Main Verb) টেন্স, মুড বা ভয়েস গঠনে সাহায্য করে। এগুলো একা সাধারণত বাক্যের অর্থ সম্পূর্ণ করে না, বরং মূল ভার্বের সাথে বসে সময় বা অবস্থা পরিষ্কার করে।
১. Be Verbs (Am, Is, Are, Was, Were)
এগুলো সাধারণত Continuous Tense বা চলমান কোনো কাজ বোঝাতে ব্যবহৃত হয়।
- Am/Is/Are: বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝালে (Present Continuous)।
Example: I am eating rice. (আমি ভাত খাচ্ছি)।
Example: He is playing football. - Was/Were: অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে (Past Continuous)।
Example: I was eating. (আমি খাচ্ছিলাম)।
Example: They were going to school. (তারা স্কুলে যাচ্ছিল)
২. Have Verbs (Have, Has, Had)
এগুলো Perfect Tense গঠনে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে।
- Have/Has: বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে বোঝাতে।
Example: I have eaten. (আমি খেয়েছি)। [Present perfect tense]
Example: She has done the work. (সে কাজটি করেছে) [Present perfect tense] - Had: অতীতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়েছিল বোঝাতে।
Example: I had eaten. (আমি খেয়েছিলাম)। [Past perfect tense] - Example: They had reached before the rain. (ট্রেনটি আসার আগেই তারা পৌঁছে গিয়েছিল) [Past perfect tense]
৩. Future Verb (Will)
ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে Will ব্যবহার করা হয়।
- Will: ভবিষ্যৎ সাধারণ কাজের জন্য।
Example: I will eat. (আমি খাব)।
Example: He will join us tomorrow. (সে আগামীকালকে আমাদের সাথে যোগ দিবে) - Will be: ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে।
Example: I will be eating. (আমি খেতে থাকব)।
💡 সহজ টিপস:
অক্সিলিয়ারি ভার্ব ছাড়া ইংরেজি বাক্য গঠন প্রায় অসম্ভব। আপনি যদি আমাদের টেন্স মাস্টার চার্টটি ভালো করে লক্ষ্য করেন, তবে দেখবেন প্রতিটি ঘরে একটি করে সাহায্যকারী ভার্ব তার নিজের ভূমিকা পালন করছে।
আশা করি আজকের এই পোস্টের পর অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আপনাদের আর কোনো বিভ্রান্তি থাকবে না। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন!

Comments
Post a Comment