Gamma AI কি ৫ মিনিটে চমৎকার প্রেজেন্টেশন, ডকুমেন্ট ও ওয়েবপেজ তৈরির সেরা টুল
পড়াশোনা বা কাজের জন্য প্রেজেন্টেশন তৈরি করা অনেকের কাছেই কঠিন একটি কাজ। ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায় একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে। কিন্তু এখন এআই (AI) এর কল্যাণে এই কাজটা অনেক সহজ হয়ে গেছে। আজ আমরা জানবো Gamma AI নামক একটি অসাধারণ টুল সম্পর্কে, যা দিয়ে আপনি মুহূর্তেই পেশাদার প্রেজেন্টেশন, ডকুমেন্ট বা ওয়েবপেজ তৈরি করতে পারবেন। Gamma AI কী? Gamma AI হলো একটি জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম যা টেক্সট প্রম্পট (Text Prompt) ব্যবহার করে আকর্ষণীয় প্রেজেন্টেশন স্লাইড, ডকুমেন্ট বা ওয়েবপেজ তৈরি করতে পারে। এটি আপনাকে ডিজাইন, লেআউট, ছবি এবং ফন্ট নিয়ে ভাবতে দেবে না, সব কাজ এআই নিজেই করে দেবে! কীভাবে Gamma AI ব্যবহার করবেন? (ধাপে ধাপে গাইড) ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ ও অ্যাকাউন্ট তৈরি প্রথমে আপনার ব্রাউজার থেকে Gamma.app ওয়েবসাইটে যান এবং আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করুন। এটি সম্পূর্ণ ফ্রি। ধাপ ২: নতুন প্রেজেন্টেশন তৈরি লগ-ইন করার পর "Create New" অথবা "New with AI" বাটনে ক্লিক করুন। এখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন: Generate (AI দিয়ে তৈরি): আপনার বিষয়ের ...