Sentence (বাক্য) কাকে বলে? অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার ও কী কী?
Sentence (বাক্য) কি? অর্থ অনুসারে সেন্টেন্স এর প্রকারভেদ:
ইংরেজি গ্রামারের ভিত্তি হলো Sentence বা বাক্য। আমরা গত পোস্টগুলোতে অক্সিলিয়ারি ভার্ব এবং মডাল ভার্ব সম্পর্কে জেনেছি। আজ আমরা শিখব কীভাবে এই ভার্বগুলো ব্যবহার করে সঠিক বাক্য তৈরি করা যায়।
সেন্টেন্স (Sentence) কাকে বলে?
এক বা একাধিক শব্দ একত্রে বসে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে, তখন তাকে Sentence বা বাক্য বলে।
অর্থ অনুসারে সেন্টেন্স ৫ প্রকার
১. Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
যে বাক্য দিয়ে কোনো সাধারণ বর্ণনা দেওয়া হয় তাকে Assertive sentence বা বর্ণনামূলক বাক্য বলে।
- Example 1: Birds fly in the sky. (পাখিরা আকাশে ওড়ে।)
- Example 2: He is a very honest man. (সে একজন খুব সৎ মানুষ।)
২. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
যে বাক্য দিয়ে কোনো প্রশ্ন করা হয় তাকে interrogative sentence বা প্রশ্নবোধক বাক্য বলে।
- Example 1: Do you like tea? (তুমি কি চা পছন্দ করো?)
- Example 2: Where do you live? (তুমি কোথায় বাস করো?)
৩. Imperative Sentence (আদেশ/নিষেধ বা অনুরোধমূলক)
যে বাক্য দিয়ে আদেশ, উপদেশ বা অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে imperative sentence বা আদেশ/অনুরোধমূলক বাক্য বলে।
- Example 1: Always speak the truth. (সবসময় সত্য কথা বলবে - উপদেশ)
- Example 2: Please give me a glass of water. (দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও - অনুরোধ)
- Example 3: Don't run in the sun. (রোদে দৌড়াদৌড়ি করো না - নিষেধ)
৪. Optative Sentence (ইচ্ছা বা আশীর্বাদমূলক)
যে বাক্য দিয়ে প্রার্থনা বা মনের ইচ্ছা প্রকাশ করা হয় তাকে optative sentence বা ইচ্ছা/আশীর্বাদমূলক বাক্য বলে।
- Example 1: May Allah bless you. (আল্লাহ তোমার মঙ্গল করুন - আশীর্বাদ)
- Example 2: Long live our president. (আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোন - প্রার্থনা)
- Example 3: I wish I were a king! (আমি যদি রাজা হতাম! - ইচ্ছা)
৫. Exclamatory Sentence (আবেগসূচক বাক্য)
যে বাক্য দিয়ে আনন্দ, দুঃখ বা বিস্ময় প্রকাশ করা হয় তাকে Exclamatory sentence বলে।
- Example 1: Hurrah! We have won the game. (কি আনন্দ! আমরা খেলায় জিতেছি।)
- Example 2: Alas! He is undone. (হায়! তার সর্বনাশ হয়ে গেল।)
আজকের এই পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী পোস্টের জন্য আমাদের সাথেই থাকুন!

Comments
Post a Comment