ইংরেজি শিক্ষা: এভাবে ইংরেজি শিখলে কখনোই ভুলবেন না (রুলস ৫১–৭০)
শিক্ষার পাঠশালা: ইংরেজি শিক্ষা
ক্লাস–৫
কোনো কিছু করার সময় হয়েছে বা উপযুক্ত সময় হয়েছে বুঝাতেঃ
Structure: It is time to + V1 + objects.
- এখনই যাওয়ার সময়। — It is time to go.
- এখনই পড়ার সময়। — It is time to study.
- এখনই কাজটি করার উপযুক্ত সময়। — It is time to do the work.
- এখনই নামাজ পড়ার সময়। — It is time to pray.
কোনো কাজ করার দরকার ছিল এমন বুঝাতেঃ
Structure: Sub + should have + V3 + objects.
- তোমার সেখানে যাওয়া উচিত ছিল। — You should have gone there.
- আমার কাজটি করা উচিত ছিল। — I should have done the work.
- তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল। — You should have studied hard.
- আমাদের তাকে সাহায্য করা উচিত ছিল। — We should have helped him.
কোনো কিছু করা কঠিন বা শক্ত এমন বুঝাতেঃ
Structure: It is hard to + V1 + objects.
- ইংরেজি শেখা কঠিন। — It is hard to learn English.
- তাকে বুঝানো অনেক কঠিন। — It is very hard to convince him.
- এই অংকটি করা কঠিন। — It is hard to solve this math.
- দুপুরে ঘুমানো কঠিন। — It is hard to sleep at noon.
কোনো কাজ করে মজা পাওয়া বা আনন্দ পাওয়া বুঝাতেঃ
Structure: Sub + enjoy + V(ing) + objects.
- আমি ক্রিকেট খেলে মজা পাই। — I enjoy playing cricket.
- সে রান্না করে আনন্দ পায়। — She enjoys cooking.
- আমি বই পড়ে আনন্দ পাই। — I enjoy reading books.
- আমরা গান শুনে মজা পাই। — We enjoy listening to music.
আমি কি এটা করতে পারি? (অনুমতি চাওয়ার ক্ষেত্রে):
Structure: Can I + V1 + objects?
- আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি? — Can I use your phone?
- আমি কি ভেতরে আসতে পারি? — Can I come in?
- আমি কি এখানে বসতে পারি? — Can I sit here?
- আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? — Can I ask you a question?
কোনো কাজ করার উপযুক্ত সময় পার হয়ে যাচ্ছে বুঝাতেঃ
Structure: It is high time + sub + V2 + objects.
- আমাদের পড়ার এখনই উপযুক্ত সময়। — It is high time we studied.
- তোমার ধূমপান ছেড়ে দেওয়ার এখনই উপযুক্ত সময়। — It is high time you gave up smoking.
- আমাদের ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। — It is high time we built our career.
- অসৎ সঙ্গ ত্যাগ করার এখনই উপযুক্ত সময়। — It is high time we left bad company.
অবাস্তব কল্পনা বুঝাতেঃ
Structure: If I were + object / If I had + object...
- যদি আমার পাখির মতো ডানা থাকতো! — If I had wings like a bird!
- যদি আমি রাজা হতাম! — If I were a king!
- যদি আমার অনেক টাকা থাকতো, আমি গরীবদের সাহায্য করতাম। — If I had much money, I would help the poor.
- যদি আমি প্রধানমন্ত্রী হতাম! — If I were the Prime Minister!
কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বুঝাতেঃ
Structure: Sub + be verb + likely to + V1 + objects.
- তার আসার সম্ভাবনা আছে। — He is likely to come.
- আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। — It is likely to rain today.
- আমার কাজটি পাওয়ার সম্ভাবনা আছে। — I am likely to get the job.
- তাদের ম্যাচটি জেতার সম্ভাবনা আছে। — They are likely to win the match.
কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + having trouble + V(ing) + objects.
- আমার কম্পিউটারটি চালাতে সমস্যা হচ্ছে। — I am having trouble running the computer.
- আমার বুঝতে সমস্যা হচ্ছে। — I am having trouble understanding.
- তার অংকটি করতে সমস্যা হচ্ছে। — He is having trouble doing the math.
- আমাদের বিষয়টি সমাধান করতে সমস্যা হচ্ছে। — We are having trouble solving the matter.
কোনো কাজ করে কারো কোনো লাভ নেই বুঝাতেঃ
Structure: It is no use + V(ing) + objects.
- এখন কেঁদে কোনো লাভ নেই। — It is no use crying now.
- সেখানে গিয়ে কোনো লাভ নেই। — It is no use going there.
- তাকে বলে কোনো লাভ নেই। — It is no use telling him.
- সময় অপচয় করে কোনো লাভ নেই। — It is no use wasting time.
কোনো কিছু করার কথা ছিল কিন্তু করা হয়নি বুঝাতেঃ
Structure: Sub + was/were supposed to + V1 + objects.
- আমার সেখানে যাওয়ার কথা ছিল। — I was supposed to go there.
- তোমার কাজটি করার কথা ছিল। — You were supposed to do the work.
- তাদের আজ আসার কথা ছিল। — They were supposed to come today.
- আমাদের মিটিংয়ে থাকার কথা ছিল। — We were supposed to be in the meeting.
কেউ কোনো কাজ করতে লজ্জা পায় বুঝাতেঃ
Structure: Sub + feel/feels shy to + V1 + objects.
- আমি ইংরেজিতে কথা বলতে লজ্জা পাই। — I feel shy to speak in English.
- সে নাচতে লজ্জা পায়। — He feels shy to dance.
- মেয়েটি গান গাইতে লজ্জা পায়। — The girl feels shy to sing.
- তুমি প্রশ্ন করতে লজ্জা পাচ্ছ কেন? — Why do you feel shy to ask?
কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছি বুঝাতেঃ
Structure: I have decided to + V1 + objects.
- আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। — I have decided to learn English.
- আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। — I have decided to change myself.
- আমি নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। — I have decided to start a new business.
- আমি ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। — I have decided to give up smoking.
কিছু হওয়ার ইচ্ছা প্রকাশ করতেঃ
Structure: I want to be + (a/an) + Noun.
- আমি ডাক্তার হতে চাই। — I want to be a doctor.
- আমি সফল হতে চাই। — I want to be successful.
- আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই। — I want to be an ideal teacher.
- আমি তোমার বন্ধু হতে চাই। — I want to be your friend.
কোনো কিছু করার ইচ্ছা বা সংকল্প বুঝাতেঃ
Structure: I intend to + V1 + objects.
- আমার বিদেশে যাওয়ার ইচ্ছা আছে। — I intend to go abroad.
- আমার কম্পিউটার শেখার ইচ্ছা আছে। — I intend to learn computer.
- আমার বাগান করার ইচ্ছা আছে। — I intend to make a garden.
- আমার একটি গাড়ি কেনার ইচ্ছা আছে। — I intend to buy a car.
কোনো কাজ করতে সক্ষম হওয়া বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + able to + V1 + objects.
- আমি কাজটি করতে সক্ষম। — I am able to do the work.
- সে দ্রুত দৌড়াতে সক্ষম। — He is able to run fast.
- আমরা সমস্যাটি সমাধান করতে সক্ষম। — We are able to solve the problem.
- তারা ম্যাচটি জিততে সক্ষম। — They are able to win the match.
অতীতের কোনো প্রয়োজন বুঝাতেঃ
Structure: Sub + needed to + V1 + objects.
- আমার যাওয়া দরকার ছিল। — I needed to go.
- তোমার খাওয়া দরকার ছিল। — You needed to eat.
- তার কঠোর পরিশ্রম করা দরকার ছিল। — He needed to work hard.
- আমাদের বিষয়টি জানানো দরকার ছিল। — We needed to inform the matter.
কোনো কাজ এখনো বাকি আছে বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + yet to + V1 + objects.
- আমি এখনো কাজটি করিনি। — I am yet to do the work.
- সে এখনো বিয়ে করেনি। — He is yet to marry.
- আমি এখনো নামাজ পড়িনি। — I am yet to pray.
- তারা এখনো স্টেশনে পৌঁছায়নি। — They are yet to reach the station.
কোনো কিছু করতে খুব ভালোবাসি বুঝাতেঃ
Structure: Sub + love to + V1 + objects.
- আমি বাগান করতে ভালোবাসি। — I love to garden.
- সে মুভি দেখতে ভালোবাসে। — He loves to watch movies.
- আমি তোমার সাথে কথা বলতে ভালোবাসি। — I love to talk to you.
- মা রান্না করতে ভালোবাসেন। — Mother loves to cook.
কোনো কিছু হওয়ার চেষ্টা করা বুঝাতেঃ
Structure: Sub + try/tries to be + Noun/Adj.
- আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি। — I am trying to be a good man.
- সে সৎ হওয়ার চেষ্টা করে। — He tries to be honest.
- তারা দক্ষ হওয়ার চেষ্টা করছে। — They are trying to be skilled.
- আমি ইংরেজিতে স্মার্ট হওয়ার চেষ্টা করছি। — I am trying to be smart in English.
প্রিয় পাঠক, প্রতিটি রুল ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে নিজে থেকে প্র্যাকটিস করুন।
পূর্ববর্তী টিউটোরিয়াল পড়তে এখানে ক্লিক করুন।
পরবর্তী টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন।
Comments
Post a Comment