ইংরেজি শিক্ষা: এভাবে ভোকাবুলারি শিখলে কখনোই ভুলবেন না (পর্ব ০১)
শিক্ষার পাঠশালা: ভোকাবুলারি (পর্ব ০১) ইংরেজি গ্রামার বা রুলস শেখার পর সেগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হলে শক্তিশালী শব্দভাণ্ডার থাকা অপরিহার্য। আজকের পর্বে আমরা ২০টি প্রয়োজনীয় শব্দ, সেগুলোর বাংলা অর্থ এবং প্রতিটি বাক্যের বাংলা অনুবাদসহ শিখব। সেট: ০১ ১. No more buts (আর কোনো কিন্তু নয়): No more buts, start your work now. (আর কোনো কিন্তু নয়, এখনই তোমার কাজ শুরু করো।) ২. Often (প্রায়ই / মাঝে মাঝে): He often visits his village. (সে প্রায়ই তার গ্রামে বেড়াতে যায়।) ৩. Only (শুধু / কেবলমাত্র): I have only five taka. (আমার কাছে শুধু পাঁচ টাকা আছে।) ৪. On the whole (মোটামুটি): On the whole, his performance was good. (মোটামুটিভাবে, তার পারফরম্যান্স ভালো ছিল।) ৫. On the other hand (অন্যদিকে): He is rich; on the other hand, his brother is poor. (সে ধনী; অন্যদিকে, তার ভাই গরিব।) সেট: ০২ ৬. Once (একদা): Once there lived a wise king. (একদা সেখানে এক জ্ঞানী রাজা বাস করতেন।) ...