ইংরেজি শিক্ষা: এভাবে ভোকাবুলারি শিখলে কখনোই ভুলবেন না (পর্ব ০১)
শিক্ষার পাঠশালা: ভোকাবুলারি (পর্ব ০১)
ইংরেজি গ্রামার বা রুলস শেখার পর সেগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হলে শক্তিশালী শব্দভাণ্ডার থাকা অপরিহার্য। আজকের পর্বে আমরা ২০টি প্রয়োজনীয় শব্দ, সেগুলোর বাংলা অর্থ এবং প্রতিটি বাক্যের বাংলা অনুবাদসহ শিখব।
সেট: ০১
১. No more buts (আর কোনো কিন্তু নয়): No more buts, start your work now. (আর কোনো কিন্তু নয়, এখনই তোমার কাজ শুরু করো।)
২. Often (প্রায়ই / মাঝে মাঝে): He often visits his village. (সে প্রায়ই তার গ্রামে বেড়াতে যায়।)
৩. Only (শুধু / কেবলমাত্র): I have only five taka. (আমার কাছে শুধু পাঁচ টাকা আছে।)
৪. On the whole (মোটামুটি): On the whole, his performance was good. (মোটামুটিভাবে, তার পারফরম্যান্স ভালো ছিল।)
৫. On the other hand (অন্যদিকে): He is rich; on the other hand, his brother is poor. (সে ধনী; অন্যদিকে, তার ভাই গরিব।)
সেট: ০২
৬. Once (একদা): Once there lived a wise king. (একদা সেখানে এক জ্ঞানী রাজা বাস করতেন।)
৭. On the occasion of (উপলক্ষে): He came home on the occasion of Eid. (সে ঈদ উপলক্ষে বাড়ি এসেছে।)
৮. Rather (বরং / চেয়ে): I would rather die than beg. (আমি বরং মরব কিন্তু ভিক্ষা করব না।)
৯. Regrettably (দুঃখজনকভাবে): Regrettably, he failed the exam. (দুঃখজনকভাবে, সে পরীক্ষায় ফেল করেছে।)
১০. So that (যাতে / যেন): Work hard so that you can succeed. (কঠোর পরিশ্রম করো যাতে তুমি সফল হতে পারো।)
সেট: ০৩
১১. Lest (পাছে... সেই ভয়ে): Walk fast lest you should miss the train. (দ্রুত হাঁটো পাছে তুমি ট্রেনটি মিস করো।)
১২. More (আরো / অধিকতর): Do you need more coffee? (আপনার কি আরো কফি প্রয়োজন?)
১৩. Moreover (তাছাড়াও): The car is small; moreover, it's expensive. (গাড়িটি ছোট; তাছাড়াও, এটি খুব দামী।)
১৪. Not only... but also (শুধু এটিই নয়... ওটিও): He is not only a writer but also a singer. (সে শুধু একজন লেখকই নয়, একজন গায়কও।)
১৫. Next to nothing (না বললেও চলে): I know next to nothing about this matter. (এই বিষয়ে আমি প্রায় কিছুই জানি না বললেই চলে।)
সেট: ০৪
১৬. Neither (দুইয়ের কোনোটিই না): Neither of them is present today. (তাদের মধ্যে কেউই আজ উপস্থিত নেই।)
১৭. Nonetheless (তবুও): It was raining; nonetheless, we went out. (বৃষ্টি পড়ছিল; তবুও আমরা বাইরে গিয়েছিলাম।)
১৮. Nevertheless (তথাপি / তবুও): He was very tired; nevertheless, he kept working. (সে খুব ক্লান্ত ছিল; তবুও সে কাজ করে যাচ্ছিল।)
১৯. No sooner (হতে না হতেই): No sooner had he seen the police than he ran away. (পুলিশকে দেখতে না দেখতেই সে পালিয়ে গেল।)
২০. Notably (লক্ষ্যণীয়ভাবে): The weather has become notably cooler today. (আজ আবহাওয়া লক্ষ্যণীয়ভাবে ঠান্ডা হয়ে গেছে।)
প্রিয় পাঠক প্রত্যেকটা বাক্যকে ভিন্নভাবে নিজে নিজে প্র্যাকটিস করুন।

Comments
Post a Comment