Tense শিখুন মাত্র ১০ মিনিটে! আপনি নিজেই অবাক হবেন (সহজ টেকনিক)
ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো Tense। অধিকাংশ শিক্ষার্থী এটি মুখস্থ করার চেষ্টা করে এবং পরে ভুলে যায়। আজ আমরা 'শিক্ষার পাঠশালা' ব্লগে এমনভাবে tense শিখব, যাতে এটি আপনার মনে ছবির মতো গেঁথে থাকে। কনটেন্টটি একটু বড় হলেও ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়লে আপনি নিজেই অবাক হবেন! টেন্স মনে রাখার সহজ সূত্র: টেন্স মানেই কাজ সম্পন্ন হওয়ার সময়। কাজটা কি এখনই হচ্ছে, আগে হয়েছিল, নাকি পরে হবে—এই তিনটাই মূল খেলা। Tense: কোন কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। যেমন: আমি খেয়েছিলাম (কাজটি অতীতে হয়েছিল), আমি খাচ্ছি (কাজটি বর্তমানে চলছে), আমি খাব (কাজটি ভবিষ্যতে হবে)। Tense এর প্রকারভেদ: Tense প্রধানত তিন প্রকার:- Present tense (বর্তমান কাল) Past tense (অতীত কাল) Future tense (ভবিষ্যত কাল) ১. Present Tense (বর্তমান কাল) বর্তমানে কোনো কাজ করা বা হওয়া বোঝালে তাকে Present Tense বলে। যেমন: আমি খাই (I eat), তারা ফুটবল খেলছে (They are playing football) ইত্যাদি। Present tense চার প্রকার:...