ইংরেজি শিক্ষা : এভাবে ইংরেজি শিখলে কখনোই ভুলবেন না (রুলস ৯১–১০০)
শিক্ষার পাঠশালা: ইংরেজি শিক্ষা
ক্লাস–৭
কোনো কিছু হওয়ার ভান করা বুঝাতেঃ
Structure: Subject + pretend to be + Noun/Adjective.
- সে পাগল হওয়ার ভান করছে। — He is pretending to be mad.
- অসুস্থ হওয়ার ভান করো না। — Don't pretend to be sick.
- সে একজন বড় নেতা হওয়ার ভান করে। — He pretends to be a great leader.
- তুমি কি ঘুমিয়ে থাকার ভান করছো? — Are you pretending to be asleep?
মাঝে মাঝে কোনো কাজ করা বুঝাতেঃ
Structure: At times + Subject + Verb + objects.
- মাঝে মাঝে আমি কফি খাই। — At times I drink coffee.
- মাঝে মাঝে সে এখানে আসে। — At times he comes here.
- মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। — At times we watch movies together.
- মাঝে মাঝে আমি একা থাকতে পছন্দ করি। — At times I like to be alone.
কোনো কাজ চলাকালীন অন্য কিছু করা বা হওয়া বুঝাতেঃ
ব্যাখ্যা: যখন দুটি কাজ একসাথে ঘটে, তখন While এর পরের ভার্বটির সাথে ing যোগ করতে হয়।
Structure: Subject + Verb + while + Verb(ing) + objects.
- আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। — I got tired while walking.
- আমি পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম। — I fell asleep while reading.
- সে কাজ করতে করতে গান শুনছিল। — He was listening to music while working.
- তারা কথা বলতে বলতে হাসছিল। — They were laughing while talking.
এমনকি আমি নিজেও পারি না/জানি না বুঝাতেঃ
Structure: Even I + don't/can't + V1 + objects.
- এমনকি আমি নিজেও এটা করতে পারি না। — Even I can't do this.
- এমনকি আমি নিজেও তাকে চিনি না। — Even I don't know him.
- এমনকি আমি নিজেও সেখানে যাইনি। — Even I didn't go there.
- এমনকি আমি নিজেও বিষয়টি জানতাম না। — Even I didn't know the matter.
কোনো কিছু চালিয়ে যাওয়া বা করতে থাকা বুঝাতেঃ
Structure: Keep + Verb(ing) + objects.
- চেষ্টা করতে থাকো। — Keep trying.
- হাসতে থাকো। — Keep smiling.
- চর্চা করতে থাকো, তুমি সফল হবে। — Keep practicing, you will succeed.
- ইংরেজি শিখতে থাকো। — Keep learning English.
অল্প অল্প করে বা একটু একটু করে কোনো কাজ করা বুঝাতেঃ
Structure: Subject + Verb + objects + little by little.
- আমি একটু একটু করে ইংরেজি শিখছি। — I am learning English little by little.
- একটু একটু করে খাও। — Eat little by little.
- একটু একটু করে উন্নতি করো। — Improve little by little.
- একটু একটু করে কাজটা শেষ করো। — Finish the work little by little.
আগ্রহের সাথে কোনো কিছুর অপেক্ষায় থাকা বুঝাতেঃ
Structure: Subject + look forward to + Verb(ing) + objects.
- আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। — I look forward to hearing from you.
- আমি তোমার সাথে দেখা করার অপেক্ষায় আছি। — I look forward to meeting you.
- আমরা ছুটির অপেক্ষায় আছি। — We look forward to having holidays.
- সে নতুন চাকরিটি শুরু করার অপেক্ষায় আছে। — He looks forward to starting the new job.
কোনো কাজ করে আনন্দ বা মজা পাওয়া বুঝাতেঃ
Structure: Subject + enjoy + Verb(ing) + objects.
- আমি ইংরেজি শিখে মজা পাচ্ছি। — I enjoy learning English.
- সে বাগান করে মজা পায়। — He enjoys gardening.
- আমরা ফুটবল খেলে মজা পাচ্ছি। — We enjoy playing football.
- তুমি কি ভ্রমণ করে মজা পাও? — Do you enjoy traveling?
কিছু করতে লজ্জা পাওয়া বুঝাতেঃ
Structure: Subject + am/is/are + shy of + Verb(ing) + objects.
- আমি ইংরেজি বলতে লজ্জা পাই। — I am shy of speaking English.
- সে নাচতে লজ্জা পায়। — She is shy of dancing.
- গান গাইতে লজ্জা পেয়ো না। — Don't be shy of singing.
- সে প্রশ্ন করতে লজ্জা পায়। — He is shy of asking questions.
কোনো ব্যাপারে নিশ্চিত হওয়া বুঝাতেঃ
Structure: Subject + am/is/are + sure of + Verb(ing) + objects.
- আমি জেতার ব্যাপারে নিশ্চিত। — I am sure of winning.
- সে পাস করার ব্যাপারে নিশ্চিত। — He is sure of passing.
- আমরা আমাদের সাফল্যের ব্যাপারে নিশ্চিত। — We are sure of our success.
- তুমি কি তোমার সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত? — Are you sure of your decision?

Comments
Post a Comment