ইংরেজি শিক্ষা: এভাবে ইংরেজি শিখলে কখনোই ভুলবেন না (রুলস ৩১–৫০)
শিক্ষার পাঠশালা: ইংরেজি শিক্ষা
স্পোকেন রুলস (৩১-৫০)
ক্লাস-৪
কোন কাজ একেবারে করা হয় না বললেই চলে এমন বুঝাতেঃ
Structure: Sub + hardly + V1 + objects.
- আমি ধূমপান করি না বললেই চলে। — I hardly smoke.
- সে বাজারে যায় না বললেই চলে। — He hardly goes to the market.
- মা চা পান করেন না বললেই চলে। — Mother hardly takes tea.
- আমরা মুভি দেখি না বললেই চলে। — We hardly watch movies.
কোন কাজ বর্তমানে হচ্ছে বা করা হচ্ছে বুঝাতে (Passive):
Structure: Object + am/is/are + being + V3
- ভাত রান্না হচ্ছে। — Rice is being cooked.
- মাছ ধরা হচ্ছে। — Fish is being caught.
- ঘরটি পরিষ্কার করা হচ্ছে। — The room is being cleaned.
- ফুটবল খেলা হচ্ছে। — Football is being played.
কারো বরং কোন কাজ করা ভালো বা উচিত বুঝাতেঃ
Structure: Sub + had better + V1 + objects.
- তোমার বরং এখান থেকে চলে যাওয়া উচিত। — You had better go away from here.
- আমার বরং ধূমপান ছেড়ে দেওয়া উচিত। — I had better give up smoking.
- আমাদের বরং এখন ইংরেজি শেখা উচিত। — We had better learn English now.
- তোমার বরং ডাক্তার দেখানো উচিত। — You had better see a doctor.
কারো কাছে বিনয়ের সাথে কিছু চাইতে বা অনুরোধ করতেঃ
Structure: Can I have + objects + please?
- আমি কি এক গ্লাস পানি পেতে পারি? — Can I have a glass of water please?
- আমি কি আপনার ফোন নম্বর টা পেতে পারি? — Can I have your phone number please?
- আমি কি একটু সময় পেতে পারি? — Can I have some time please?
- আমি কি এক কাপ কফি পেতে পারি? — Can I have a cup of coffee please?
উপদেশ বা পরামর্শ চাওয়ার ক্ষেত্রেঃ
Structure: Should + Sub + V1 + objects?
- আমার কি তার জন্যে অপেক্ষা করা উচিত? — Should I wait for her?
- তোমার কি সময় অপচয় করা উচিত? — Should you waste your time?
- আমাদের কি গরিবদের সাহায্য করা উচিত? — Should we help the poor?
- তার কি এখন পড়া উচিত? — Should he study now?
নেতিবাচক প্রশ্ন করার ক্ষেত্রে (উচিত না?):
Structure: Shouldn't + Sub + V1 + objects?
- তোমার কি সেখানে যাওয়া উচিত না? — Shouldn't you go there?
- তোমার কি তাকে সাহায্য করা উচিত না? — Shouldn't you help him?
- আমাদের কি সত্য বলা উচিত না? — Shouldn't we speak the truth?
- তার কি কাজটি করা উচিত না? — Shouldn't he do the work?
তুমি কি কোনো কাজ করেছো? এমন প্রশ্নেঃ
Structure: Have/Has + Sub + V3 + objects?
- আমি কি এটা করেছি? — Have I done this?
- সে কি স্কুলে গিয়েছে? — Has he gone to school?
- তুমি কি ভাত খেয়েছো? — Have you eaten rice?
- তারা কি ম্যাচটি জিতেছে? — Have they won the match?
তুমি কি কাজটা করো নি? এমন নেতিবাচক প্রশ্নেঃ
Structure: Haven't/Hasn't + Sub + V3 + objects?
- তুমি কি বাজারে যাও নি? — Haven't you gone to market?
- সে কি গোসল করে নি? — Hasn't he taken shower?
- তারা কি ফুটবল খেলে নি? — Haven't they played football?
- তুমি কি আমাকে কল করো নি? — Haven't you called me?
কোনো কিছু করার জন্য মরিয়া বা অস্থির হয়ে থাকা বুঝাতেঃ
Structure: Sub + be verb + dying to + V1 + objects.
- আমি আমার ফলাফল দেখার জন্যে মরিয়া হয়ে আছি। — I am dying to see my result.
- সে তার মাকে দেখার জন্যে অস্থির হয়ে আছে। — She is dying to see her mother.
- আমি নতুন মোবাইলটি কেনার জন্য মরিয়া হয়ে আছি। — I am dying to buy the new mobile.
- আমরা সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে আছি। — We are dying to go there.
অন্যের কাছ থেকে কোনো কাজ প্রত্যাশা করা বুঝাতেঃ
Structure: Sub + want + person + to + V1 + objects.
- আমি চাই তুমি কাজটি কর। — I want you to do the work.
- সে চায় আমি এখান থেকে চলে যাই। — She wants me to leave this place.
- আমি চাই তুমি ইংরেজি শিখো। — I want you to learn English.
- মা চান আমি ডাক্তার হই। — Mother wants me to be a doctor.
কাউকে কোনো কাজ করার অনুমতি দিতেঃ
Structure: Let + person + V1 + objects.
- আমাকে যেতে দাও। — Let me go.
- তাকে কাজটি করতে দাও। — Let him do the work.
- আমাকে সত্যটি বলতে দাও। — Let me tell the truth.
- তাদের ফুটবল খেলতে দাও। — Let them play football.
কেমন হয়? (প্রস্তাব দিতে) How about ব্যবহার করা হয়ঃ
Structure: How about + V(ing) + objects?
- এখন চা খেলে কেমন হয়? — How about having tea now?
- আজ ঘুরতে গেলে কেমন হয়? — How about going out today?
- কম্পিউটার শিখলে কেমন হয়? — How about learning computer?
- তাকে সাহায্য করলে কেমন হয়? — How about helping him?
ইচ্ছা করছে না বা ইচ্ছা করছে কি? এমন বুঝাতেঃ
Structure: Don't/Doesn't feel like + V(ing) / Do/Does...feel like...?
- আমার খেতে ইচ্ছা করছে না। — I don't feel like eating.
- তোমার কি এখন ঘুমাতে ইচ্ছা করছে? — Do you feel like sleeping now?
- আমার আজ মুভি দেখতে ইচ্ছা করছে না। — I don't feel like watching a movie today.
- তার কি কফি খেতে ইচ্ছা করছে? — Does he feel like having coffee?
করতে না করতেই বা হওয়া মাত্রই বুঝাতেঃ
Structure: As soon as + Sentence 1 + Sentence 2.
- আমি স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি ছেড়ে দিল। — As soon as I reached the station, the train left.
- শিক্ষক ক্লাসে আসা মাত্রই ছাত্ররা দাঁড়িয়ে পড়ল। — As soon as the teacher came, the students stood up.
- সে আমাকে দেখা মাত্রই পালিয়ে গেল। — As soon as he saw me, he ran away.
- বৃষ্টি থামা মাত্রই আমরা বের হলাম। — As soon as the rain stopped, we went out.
কোনো কিছু হওয়ার প্রক্রিয়ায় থাকা বুঝাতে (অবস্থার পরিবর্তন):
Structure: Sub + be verb + getting + adjective.
- আমি ক্লান্ত হয়ে পড়ছি। — I am getting tired.
- অন্ধকার হয়ে আসছে। — It is getting dark.
- সে দিন দিন লম্বা হচ্ছে। — He is getting tall day by day.
- আবহাওয়া গরম হচ্ছে। — The weather is getting hot.
কোনো কিছুর প্রয়োজন নেই বুঝাতেঃ
Structure: There is no need to + V1 + objects.
- সেখানে যাওয়ার দরকার নেই। — There is no need to go there.
- এটা করার প্রয়োজন নেই। — There is no need to do this.
- কাঁদবার কোনো প্রয়োজন নেই। — There is no need to cry.
- অপেক্ষা করার দরকার নেই। — There is no need to wait.
কোনো কাজ করার কথা আছে বা কথা ছিল বুঝাতেঃ
Structure: Sub + be verb + supposed to + V1 + objects.
- আমার আজ আসার কথা ছিল। — I was supposed to come today.
- তোমার কাজটি করার কথা। — You are supposed to do the work.
- তাদের আজ পৌঁছানোর কথা। — They are supposed to reach today.
- আজ বৃষ্টি হওয়ার কথা। — It is supposed to rain today.
কোনো কাজ করতে থাকা বা চালিয়ে যাওয়া বুঝাতেঃ
Structure: Keep + V(ing) + objects.
- হাসতে থাকো। — Keep laughing.
- কাজটি করতে থাকো। — Keep doing the work.
- ইংরেজি শিখতে থাকো। — Keep learning English.
- চেষ্টা করতে থাকো। — Keep trying.
কোনো কাজের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বুঝাতেঃ
Structure: Sub + have/has + decided to + V1 + objects.
- আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। — I've decided to learn English.
- আমি ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। — I've decided to give up smoking.
- আমি নতুন একটি ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। — I've decided to start a new business.
- আমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। — I've decided to help him.
কোনো কিছু করার চেষ্টা করা বুঝাতেঃ
Structure: Try to + V1 + objects.
- বোঝার চেষ্টা কর। — Try to understand.
- অনর্গল ইংরেজি বলার চেষ্টা কর। — Try to speak English fluently.
- সময়মতো আসার চেষ্টা করো। — Try to come on time.
- সমস্যাটি সমাধান করার চেষ্টা করো। — Try to solve the problem.
পূর্ববর্তী টিউটোরিয়াল পড়তে এখানে ক্লিক করুন
পরবর্তী টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন
Comments
Post a Comment