ইংরেজি শিক্ষা: এভাবে ইংরেজি শিখলে কখনোই ভুলবেন না। রুলস (২১-৩০)

শিক্ষার পাঠশালা: ইংরেজি শিক্ষা

ক্লাস: ৩
Spoken Rule: 21 (Could not but)

না করে পারিনি, না বলে পারিনি এসব বুঝাতেঃ

Structure: S + could not but + V1 + object

  • আমি তাকে সাহায্য না করে পারিনি — I could not but help him.
  • আমি সেখানে না গিয়ে পারিনি — I could not but go there.
  • আমি সত্য কথাটি না বলে পারলাম না — I could not but speak the truth.
  • তারা হাসাহাসি না করে পারল না — They could not but laugh.
Spoken Rule: 22 (Cannot but)

না করে পারিনা, না বলে পারি না ইত্যাদি বুঝাতেঃ

  • আমি তাকে কল না করে পারিনা — I can't but call her.
  • আমরা তোমাকে ধন্যবাদ না দিয়ে পারিনা — We can't but thank you.
  • ছাত্ররা পড়াশোনা না করে পারে না — Students cannot but study.
  • মা তার সন্তানকে ভালো না বেসে পারেন না — A mother cannot but love her child.
Spoken Rule: 23 (Had to)

অতীতে কোনো কাজ বাধ্য হয়ে করতে হয়েছিল বুঝাতেঃ

Structure: Sub + had to + v1 + objects.

  • আমার সেখানে যেতেই হয়েছিল — I had to go there.
  • তার আমার জন্যে অপেক্ষা করতেই হয়েছিল — She had to wait for me.
  • আমাকে গত রাতে না ঘুমিয়ে থাকতে হয়েছিল — I had to stay awake last night.
  • আমাদের জরিমানা দিতে হয়েছিল — We had to pay the fine.
Spoken Rule: 24 (Where... There)

যেখানে... আছে, সেখানে... আছে বুঝাতেঃ

  • যেখানে ইচ্ছা আছে সেখানে উপায় আছে — Where there is a will, there is a way.
  • যেখানে আশা আছে সেখানে স্বপ্ন আছে — Where there is hope, there is dream.
  • যেখানে ভালোবাসা আছে সেখানে শান্তি আছে — Where there is love, there is peace.
  • যেখানে একতা আছে সেখানে শক্তি আছে — Where there is unity, there is strength.
Spoken Rule: 25 (Looking forward to)

অধীর আগ্রহে অপেক্ষা করা বুঝাতেঃ

Structure: Sub + am/is/are + looking forward to + V(ing) + objects.

  • তারা আমাদের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে — They are looking forward to seeing us.
  • আমি মুভিটা দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি — I am looking forward to watching the movie.
  • আমি তোমার চিঠি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি — I am looking forward to getting your letter.
  • সে নতুন চাকরি শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে — He is looking forward to starting the new job.
Spoken Rule: 26 (Should have)

কাজটি করা হয়নি কিন্তু করা উচিত ছিল বুঝাতেঃ

Structure: Sub + should have + V3 + objects.

  • তোমার সেখানে যাওয়া উচিত ছিল — You should have gone there.
  • তোমার আমার জন্যে অপেক্ষা করা উচিত ছিল — You should have waited for me.
  • তাদের আমাদের জানানো উচিত ছিল — They should have informed us.
  • আমার কাজটি সময়মতো শেষ করা উচিত ছিল — I should have finished the work on time.
Spoken Rule: 27 (Intend to)

কোনো কিছু করার আগ্রহ বা আকাঙ্ক্ষা প্রকাশ করতেঃ

  • আমার একটি গাড়ি কেনার আকাঙ্ক্ষা আছে — I intend to buy a car.
  • আমার বাবার আগামী সপ্তাহে ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা আছে — My father intends to visit India next week.
  • আমি নতুন একটি ভাষা শেখার মনস্থ করেছি — I intend to learn a new language.
  • তারা একটি বাড়ি তৈরির পরিকল্পনা করছে — They intend to build a house.
Spoken Rule: 28 (So... That)

Structure: Sub +(am/is/are)+ so + adjective + that + sub + can not + v1 + objects.

  • আমার বাবা এতই সৎ যে মিথ্যা বলতে পারেন না — My father is so honest that he cannot lie.
  • তিনি এতই অসুস্থ যে হাঁটতে পারেন না — He is so sick that he cannot walk.
  • চা এতই গরম যে আমি পান করতে পারছি না — The tea is so hot that I cannot drink it.
  • বাক্সটি এতই ভারী যে আমি বহন করতে পারছি না — The box is so heavy that I cannot carry it.
Spoken Rule: 29 (As often as)

একটি কাজ যতবার করা হয়, অন্য একটি কাজও ততবার করা হয় বুঝাতেঃ

  • যতবার গ্রামে যাই ততবার আমার স্কুল শিক্ষকদের সাথে দেখা করি — I meet my school teachers as often as I visit my village.
  • আমি যতবার বাহিরে হাঁটতে বের হই ততবার কুকুরদের খাবার খাওয়াই — I feed the dogs as often as I go out for a walk.
  • আমি যতবার সুযোগ পাই ততবার বই পড়ি — I read books as often as I get the chance.
  • সে যতবার ফোন করে ততবার সুখবর দেয় — He gives good news as often as he calls.
Spoken Rule: 30 (Would rather... than)

বরং এটা করব তবুও ওটা করব না বুঝাতেঃ

Structure: S + Would rather + v1 + than + objects.

  • আমি বরং পরীক্ষায় ফেইল করব তবুও প্রতারণা/নকল করব না — I would rather fail the test than cheat.
  • সে বরং টিভি দেখবে তবুও ঘুমাবে না — He would rather watch television than sleep.
  • আমি বরং মারা যাব তবু ভিক্ষা করব না — I would rather die than beg.
  • আমরা বরং হেঁটে যাব তবু রিকশায় উঠব না — We would rather walk than take a rickshaw.

প্রতিটি রুলস ভিন্নভাবে নতুন বাক্য বানিয়ে চর্চা করুন

পূর্ববর্তী টিউটোরিয়াল পড়তে এখানে ক্লিক করুন

পরবর্তী টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন

Comments

Popular posts from this blog

কম দামে সেরা ফোন: ২০২৬ সালের সেরা বাজেট স্মার্টফোন তালিকা

Sentence (বাক্য) কাকে বলে? অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার ও কী কী?

Modal Auxiliaries (মডাল অক্সিলারিস) Can, Could, may, Might-এর সঠিক ব্যবহারের নিয়ম