ইংরেজি শিক্ষা: এভাবে ইংরেজি শিখলে কখনোই ভুলবেন না (রুলস ১১-২০)
শিক্ষার পাঠশালা: ইংরেজি শিক্ষা
করতে হয়, যেতে হয়, এইসব বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + to + verb1 + objects.
- আমাকে লিখতে হয় — I am to write.
- তাকে করতে হয় — She is to do.
- তাকে প্রতিদিন রান্না করতে হয় — She is to cook every day.
- আমাদের কঠোর পরিশ্রম করতে হয় — We are to work hard.
একের অধিক সংখ্যার ব্যাক্তি বা বস্তুর সাথে পরিচয় করিয়ে দিতে আমরা "Are" ব্যবহার করি।
Structure: Subject + Are + objects.
- তুমি/আপনি আমার ভাই — You are my brother.
- আমরা আমাদের দেশকে নিয়ে গর্বিত — We are proud of our country.
- তারা খুব মেধাবী ছাত্র — They are very brilliant students.
- এই আমগুলো খুব মিষ্টি — These mangoes are very sweet.
অতীতে কোন কাজ করতে অভ্যস্ত থাকা বা কোন কিছু মালিকানায় থাকা বুঝাতেঃ
Structure: Sub + used to + v1 + objects.
- আমি আগে ধূমপান করতাম — I used to smoke.
- আমার বাবা আগে সেখানে যেতেন — My father used to go there.
- আমি ছোটবেলায় ফুটবল খেলতাম — I used to play football in my childhood.
- এই গ্রামটিতে একটি বড় বাগান ছিল — There used to be a big garden in this village.
Structure: I + am + verb + ing + objects.
- আমি যাচ্ছি — I am going.
- আমি যাচ্ছি না — I am not going.
- আমি কি আসছি? — Am I coming?
- আমি কেন শিখছি? — Why am I learning?
অতীতে কিছু পারতাম / পারত / পারতেন বুঝাতেঃ
Structure: Sub + could + verb1 + objects.
- আমি সেখানে যেতে পারতাম — I could go there.
- সে গিটার বাজাতে পারত — She could play guitar.
- তিনি দ্রুত দৌড়াতে পারতেন — He could run fast.
- আমরা সমস্যাটি সমাধান করতে পারতাম — We could solve the problem.
একের অধিক সংখ্যার ব্যাক্তি বা বস্তুর সাথে পরিচয় করিয়ে দিতেঃ
- রহিম এবং করিম আমার প্রতিবেশী — Rahim and Karim are my neighbours.
- আমার বন্ধুরা অত্যন্ত সৎ — My friends are very honest.
- বইগুলো টেবিলের উপরে — The books are on the table.
- ফুলগুলো দেখতে খুব সুন্দর — The flowers are very beautiful.
ভবিষ্যতে কোন কাজ করতে সক্ষম হবে বুঝাতেঃ
Structure: Sub + Will be able to + V1 + Objects.
- সে এটা করতে সক্ষম হবে — He will be able to do this.
- আমরা সেখানে পৌঁছাতে সক্ষম হব — We will be able to get there.
- তুমি অনর্গল ইংরেজি বলতে সক্ষম হবে — You will be able to speak English fluently.
- তারা ম্যাচটি জিততে সক্ষম হবে — They will be able to win the match.
আর কিছুই বাকি নেই বুঝাতেঃ
Structure: Sub + have/has + nothing left to + v1 + objects.
- আমার কিছু শুনার বাকি নেই — I have nothing left to listen.
- আমার বাবার কিছু অর্জন করার বাকি নেই — My father has nothing left to achieve.
- আমাদের হারানোর আর কিছু বাকি নেই — We have nothing left to lose.
- তার বলার মতো আর কিছু বাকি নেই — He has nothing left to say.
কোন কিছু হবে কি হবে না বুঝাতেঃ
- সে যাবে কি যাবে না আমরা জানিনা — We don't know whether he will go or not.
- এটা সুন্দর না অসুন্দর এটা কোন বিষয় না — It doesn't matter whether it's nice or not.
- তুমি আসবে কি আসবে না তা জানাও — Let me know whether you will come or not.
- বৃষ্টি হবে কি হবে না আমি নিশ্চিত নই — I am not sure whether it will rain or not.
কোন কিছুর উদ্দেশ্যে কিছু করলেঃ
Structure: Sub + verb... + for the sake of + (verb+ing) + objects.
- আমরা সেখানে ইংরেজি শেখার উদ্দেশ্যে যাই — We go there for the sake of learning English.
- তারা দরিদ্রদের সাহায্য করার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করেছিল — They established it for the sake of helping the poor.
- তিনি জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে বই পড়েন — He reads books for the sake of increasing his knowledge.
- আমরা সুস্থ থাকার উদ্দেশ্যে নিয়মিত ব্যায়াম করি — We exercise regularly for the sake of keeping fit.
প্রতিটি রুলস ভিন্নভাবে নতুন বাক্য বানিয়ে চর্চা করুন
Comments
Post a Comment