ইংরেজি শিক্ষা: এভাবে ইংরেজি শিখলে কখনোই ভুলবেন না (রুলস ১-১০)

শিক্ষার পাঠশালা: ইংরেজি শিক্ষা রুলস (০১-১০)

ক্লাস: ১

Spoken Rule: 01 (Get - Offer/Request)

Get ব্যবহার করে আমরা কাউকে রিকোয়েস্ট করতে পারি বা কোন কিছুর অফার করতে পারি।

  • Can I get you something to eat? (আমি কি আপনাকে কিছু খেতে দিতে পারি? - Offer)
  • Can I get a glass of water? (আমি কি এক গ্লাস পানি পেতে পারি? - Request)
  • Can I get you a cup of milk? (আমি কি আপনাকে এক কাপ দুধ খাওয়াতে পারি?)
  • Can I get your phone number? (আমি কি আপনার ফোন নম্বর টা পেতে পারি?)

Spoken Rule: 02 (Get - To buy something)

Buy ভার্বের পরিবর্তে আমরা Get ব্যবহার করতে পারি।

  • What do you want to get? (আপনি কি কিনতে চান?)
  • I got a mobile phone yesterday. (আমি গতকাল একটি মোবাইল ফোন কিনেছিলাম।)
  • I will get you a new wallet. (আমি তোমাকে একটি নতুন মানি ব্যাগ কিনে দিব।)
  • I got it from Bashundhara city. (আমি এটি বসুন্ধরা সিটি থেকে কিনেছি।)

Spoken Rule: 03 (Get - বুঝতে পারা)

Understand এর পরিবর্তে আমরা Get ব্যবহার করতে পারি।

  • Don't get me wrong. (আমাকে ভুল বুঝো না।)
  • She got me wrong. (সে আমাকে ভুল বুঝেছিল।)
  • You are getting me wrong. (তুমি আমাকে ভুল বুঝতেছো।)
  • Got it? (Have you got/gotten it?) (বুঝতে পেরেছো?)

Spoken Rule: 04 (Get - যাওয়া বা পৌঁছানো)

Go অথবা Reach এর পরিবর্তে আমরা Get ব্যবহার করতে পারি।

  • I get my office at 10 am everyday. (আমি প্রতিদিন সকাল ১০ টায় অফিসে পৌঁছাই।)
  • How do you get to office? (তুমি কিভাবে অফিসে যাও?)
  • When will he get there? (সে সেখানে কখন পৌঁছাবে?)
  • How can I get airport from here? (আমি এখান থেকে এয়ারপোর্টে কিভাবে যেতে পারি?)

Spoken Rule: 05 (Get - To receive or obtain something)

কোন কিছু গ্রহণ করা বা পাওয়া অর্থেও আমরা Get ব্যবহার করতে পারি।

  • I got your letter. (আমি তোমার চিঠি পেয়েছি।)
  • She has got a new job. (সে একটি নতুন চাকরি পেয়েছে।)
  • She didn't get GPA-5 in her HSC exam. (সে তার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পায়নি।)
  • I have got your parcel. (আমি তোমার পাঠানো পার্সেল টি গ্রহণ করেছি।)

Spoken Rule: 06 (Have / Has)

কারো মালিকানায় বা অধিকারে কিছু আছে বুঝাতে Have বা Has ব্যবহার হয়।

  • I have / I have got. (আমার আছে।)
  • He has / He has got. (তার আছে।)
  • I have a nice house. (আমার একটি সুন্দর বাড়ি আছে।)
  • They have a nice black car. (তাদের একটি সুন্দর কালো গাড়ি আছে।)

Spoken Rule: 07 (Had)

অতীতে কারো মালিকানায় কিছু ছিল বুঝাতে Had ব্যবহার করতে হয়।

  • I had a car. (আমার একটি গাড়ি ছিল।)
  • My father had ten cows. (আমার বাবার ১০ টি গরু ছিল।)
  • She had a guitar. (তার একটা গিটার ছিল।)
  • We had a good relationship. (আমাদের একটা ভাল সম্পর্ক ছিল।)

Spoken Rule: 08 (Will have)

ভবিষ্যতে কারো মালিকানায় কিছু থাকবে বুঝাতে will have ব্যবহার হয়।

  • I will have a new car next year. (আমার আগামী বছর একটি নতুন গাড়ি হবে।)
  • In the future we will have a civilized society. (ভবিষ্যতে আমাদের একটা সভ্য সমাজ হবে।)
  • I will have nice family. (আমার একটা সুন্দর পরিবার হবে।)
  • We will have some good friends there. (সেখানে আমাদের কিছু ভালো বন্ধু হবে।)

Spoken Rule: 09 (Don't have / Doesn't have)

কারো বর্তমান কালে কোন কিছু নেই বুঝাতে Don't have / Doesn't have ব্যবহার করতে হয়।

  • I don't have time. (আমার সময় নেই।)
  • He doesn't have a new bag. (তার নতুন ব্যাগ নেই।)
  • Rahim doesn't have this book. (রহিমের এই বইটি নেই।)
  • They don't have car. (তাদের গাড়ি নেই।)

Spoken Rule: 10 (Did not have)

অতীতে কারো কিছু ছিল না বুঝাতে Didn't have ব্যবহার হয়।

  • I didn't have the money. (আমার টাকা ছিল না।)
  • I didn't have many friends in my school life. (আমার স্কুল জীবনে অনেক বন্ধু ছিল না।)
  • She didn't have a nice car. (তার একটি সুন্দর গাড়ি ছিল না।)
  • They didn't have their parents with them. (তাদের মা বাবা তাদের সাথে ছিল না।)

প্রতিটি রুলস ভিন্নভাবে নতুন বাক্য বানিয়ে চর্চা করুন

পরবর্তী টিউটোরিয়ালে যেতে এখানে ক্লিক করুন

Comments

Popular posts from this blog

২০,০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন (২০২৬): কোনটি আপনার জন্য সেরা?

১৫,০০০ টাকা বেতনের মধ্যে খরচ ও সঞ্চয়ের বাস্তবসম্মত কৌশল

পড়া মনে রাখার বৈজ্ঞানিক কৌশল। ২০২৬ সালে সেরা রেজাল্টের জন্য ৫টি বৈজ্ঞানিক স্টাডি হ্যাকস!