ইংরেজি শিক্ষা : এভাবে ইংরেজি শিখলে কখনোই ভুলবেন না (রুলস ৯১–১০০)


শিক্ষার পাঠশালা: ইংরেজি শিক্ষা

ক্লাস–৭

Spoken Rule: 91

কোনো কিছু হওয়ার ভান করা বুঝাতেঃ

Structure: Subject + pretend to be + Noun/Adjective.

  • সে পাগল হওয়ার ভান করছে। — He is pretending to be mad.
  • অসুস্থ হওয়ার ভান করো না। — Don't pretend to be sick.
  • সে একজন বড় নেতা হওয়ার ভান করে। — He pretends to be a great leader.
  • তুমি কি ঘুমিয়ে থাকার ভান করছো? — Are you pretending to be asleep?
Spoken Rule: 92

মাঝে মাঝে কোনো কাজ করা বুঝাতেঃ

Structure: At times + Subject + Verb + objects.

  • মাঝে মাঝে আমি কফি খাই। — At times I drink coffee.
  • মাঝে মাঝে সে এখানে আসে। — At times he comes here.
  • মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। — At times we watch movies together.
  • মাঝে মাঝে আমি একা থাকতে পছন্দ করি। — At times I like to be alone.
Spoken Rule: 93

কোনো কাজ চলাকালীন অন্য কিছু করা বা হওয়া বুঝাতেঃ

ব্যাখ্যা: যখন দুটি কাজ একসাথে ঘটে, তখন While এর পরের ভার্বটির সাথে ing যোগ করতে হয়।

Structure: Subject + Verb + while + Verb(ing) + objects.

  • আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। — I got tired while walking.
  • আমি পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম। — I fell asleep while reading.
  • সে কাজ করতে করতে গান শুনছিল। — He was listening to music while working.
  • তারা কথা বলতে বলতে হাসছিল। — They were laughing while talking.
Spoken Rule: 94

এমনকি আমি নিজেও পারি না/জানি না বুঝাতেঃ

Structure: Even I + don't/can't + V1 + objects.

  • এমনকি আমি নিজেও এটা করতে পারি না। — Even I can't do this.
  • এমনকি আমি নিজেও তাকে চিনি না। — Even I don't know him.
  • এমনকি আমি নিজেও সেখানে যাইনি। — Even I didn't go there.
  • এমনকি আমি নিজেও বিষয়টি জানতাম না। — Even I didn't know the matter.
Spoken Rule: 95

কোনো কিছু চালিয়ে যাওয়া বা করতে থাকা বুঝাতেঃ

Structure: Keep + Verb(ing) + objects.

  • চেষ্টা করতে থাকো। — Keep trying.
  • হাসতে থাকো। — Keep smiling.
  • চর্চা করতে থাকো, তুমি সফল হবে। — Keep practicing, you will succeed.
  • ইংরেজি শিখতে থাকো। — Keep learning English.
Spoken Rule: 96

অল্প অল্প করে বা একটু একটু করে কোনো কাজ করা বুঝাতেঃ

Structure: Subject + Verb + objects + little by little.

  • আমি একটু একটু করে ইংরেজি শিখছি। — I am learning English little by little.
  • একটু একটু করে খাও। — Eat little by little.
  • একটু একটু করে উন্নতি করো। — Improve little by little.
  • একটু একটু করে কাজটা শেষ করো। — Finish the work little by little.
Spoken Rule: 97

আগ্রহের সাথে কোনো কিছুর অপেক্ষায় থাকা বুঝাতেঃ

Structure: Subject + look forward to + Verb(ing) + objects.

  • আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। — I look forward to hearing from you.
  • আমি তোমার সাথে দেখা করার অপেক্ষায় আছি। — I look forward to meeting you.
  • আমরা ছুটির অপেক্ষায় আছি। — We look forward to having holidays.
  • সে নতুন চাকরিটি শুরু করার অপেক্ষায় আছে। — He looks forward to starting the new job.
Spoken Rule: 98

কোনো কাজ করে আনন্দ বা মজা পাওয়া বুঝাতেঃ

Structure: Subject + enjoy + Verb(ing) + objects.

  • আমি ইংরেজি শিখে মজা পাচ্ছি। — I enjoy learning English.
  • সে বাগান করে মজা পায়। — He enjoys gardening.
  • আমরা ফুটবল খেলে মজা পাচ্ছি। — We enjoy playing football.
  • তুমি কি ভ্রমণ করে মজা পাও? — Do you enjoy traveling?
Spoken Rule: 99

কিছু করতে লজ্জা পাওয়া বুঝাতেঃ

Structure: Subject + am/is/are + shy of + Verb(ing) + objects.

  • আমি ইংরেজি বলতে লজ্জা পাই। — I am shy of speaking English.
  • সে নাচতে লজ্জা পায়। — She is shy of dancing.
  • গান গাইতে লজ্জা পেয়ো না। — Don't be shy of singing.
  • সে প্রশ্ন করতে লজ্জা পায়। — He is shy of asking questions.
Spoken Rule: 100

কোনো ব্যাপারে নিশ্চিত হওয়া বুঝাতেঃ

Structure: Subject + am/is/are + sure of + Verb(ing) + objects.

  • আমি জেতার ব্যাপারে নিশ্চিত। — I am sure of winning.
  • সে পাস করার ব্যাপারে নিশ্চিত। — He is sure of passing.
  • আমরা আমাদের সাফল্যের ব্যাপারে নিশ্চিত। — We are sure of our success.
  • তুমি কি তোমার সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত? — Are you sure of your decision?

পূর্ববর্তী টিউটোরিয়াল পড়তে এখানে ক্লিক করুন

পরবর্তী টিউটোরিয়াল পড়তে এখানে ক্লিক করুন

Comments