ইংরেজি শিক্ষা: এভাবে ভোকাবুলারি শিখলে কখনোই ভুলবেন না (পর্ব ০২)
শিক্ষার পাঠশালা: ভোকাবুলারি (পর্ব ০২)
ইংরেজি ভাষায় সময় এবং বিভিন্ন কাজ প্রকাশ করার জন্য আজকের শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনন্দিন ব্যবহৃত প্রয়োজনীয় কথাবার্তা থেকে বাছাই করা এই ২০টি শব্দ আপনার প্রতিদিনের কথোপকথনকে আরও সহজ করবে।
সেট: ০৫ (সময় সংক্রান্ত)
১. Yesterday (গতকাল): I saw him yesterday. (আমি তাকে গতকাল দেখেছিলাম।)
২. To this day (আজ পর্যন্ত): To this day, he has not called me. (আজ পর্যন্ত সে আমাকে কল করেনি।)
৩. Day after tomorrow (আগামী পরশু): We have a meeting day after tomorrow. (আগামী পরশু আমাদের একটি মিটিং আছে।)
৪. Day before yesterday (গত পরশু): He came here day before yesterday. (সে গত পরশু এখানে এসেছিল।)
৫. Only the other day (এইতো সেদিন): Only the other day I met your brother. (এইতো সেদিন তোমার ভাইয়ের সাথে আমার দেখা হলো।)
সেট: ০৬ (দিন ও সময়)
৬. The other day (সেদিন): I finished that book the other day. (আমি সেদিন ওই বইটি শেষ করেছি।)
৭. Every other day (একদিন পরপর): I go to the gym every other day. (আমি একদিন পরপর জিমে যাই।)
৮. Every third day (তিনদিন পরপর): The water arrives every third day. (তিনদিন পরপর পানি আসে।)
৯. The very day (সেই দিনেই): I received the parcel on the very day. (আমি সেই দিনেই পার্সেলটি পেয়েছিলাম।)
১০. Next to next Friday (আগামী শুক্রবারের পরের শুক্রবার): The exam will be held on next to next Friday. (আগামী শুক্রবারের পরের শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।)
সেট: ০৭ (চলাফেরা সংক্রান্ত)
১১. Go by (পাশ দিয়ে যাওয়া): I saw a car go by. (আমি একটি গাড়ি পাশ দিয়ে যেতে দেখলাম।)
১২. Go back (ফিরে যাওয়া): It is time to go back home. (এখন বাড়ি ফিরে যাওয়ার সময়।)
১৩. Go away (বেড়াতে যাওয়া): We are planning to go away this weekend. (আমরা এই সপ্তাহে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছি।)
১৪. Go for nothing (বৃথা কাজ): All my efforts go for nothing. (আমার সব চেষ্টা বৃথা গেল।)
১৫. Go from (চলে যাওয়া): He will go from this city tomorrow. (সে আগামীকাল এই শহর থেকে চলে যাবে।)
সেট: ০৮ (বিবিধ কাজ)
১৬. Let go (ছেড়ে দেওয়া): Don't let go of my hand. (আমার হাত ছেড়ে দিও না।)
১৭. Go in for (যোগ দিতে রাজী হওয়া): I decided to go in for the competition. (আমি প্রতিযোগিতায় যোগ দিতে রাজী হলাম।)
১৮. Go down (নিচে যাওয়া): Prices are expected to go down soon. (আশা করা হচ্ছে দাম খুব শীঘ্রই নিচে নামবে।)
১৯. Go with child (অন্তঃসত্ত্বা): The woman is going with child. (মহিলাটি অন্তঃসত্ত্বা।)
২০. Tomorrow (আগামীকাল): I will call you tomorrow. (আমি তোমাকে আগামীকাল কল দেব।)
প্রিয় পাঠক প্রত্যেকটা বাক্যকে ভিন্নভাবে নিজে নিজে প্র্যাকটিস করুন।

Comments
Post a Comment