ইংরেজি শিক্ষা : এভাবে ইংরেজি শিখলে কখনোই ভুলবেন না (রুলস ৭১–৯০)
শিক্ষার পাঠশালা: ইংরেজি শিক্ষা
ক্লাস–৬
কোনো কাজ করার চেষ্টা করা বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + trying to + V1 + objects.
- আমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি। — I am trying to solve the problem.
- সে তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছে। — She is trying to make him understand the matter.
- আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। — I am trying to learn English.
- তারা একটি ভালো চাকরি পাওয়ার চেষ্টা করছে। — They are trying to get a good job.
কোনো কাজের পরিকল্পনা করা বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + planning to + V1 + objects.
- আমি একটি নতুন মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছি। — I am planning to buy a new motorcycle.
- তারা IELTS পরীক্ষায় অংশগ্রহণ করার পরিকল্পনা করছে। — They are planning to take the IELTS test.
- আমরা আগামী মাসে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করছি। — We are planning to visit Cox's Bazar next month.
- সে একটি ব্যবসা শুরু করার পরিকল্পনা করছে। — He is planning to start a business.
কোনো কাজ করতে পারা বুঝাতেঃ
Structure: Sub + will be able to + V1 + objects.
- আমি সেখানে যেতে পারব। — I will be able to go there.
- সে পরীক্ষায় পাস করতে পারবে। — He will be able to pass the exam.
- তুমি অনর্গল ইংরেজি বলতে পারবে। — You will be able to speak English fluently.
- আমরা কাজটি সময়মতো শেষ করতে পারব। — We will be able to finish the work on time.
ইতোমধ্যে কোনো কাজ করা হয়েছে বুঝাতেঃ
Structure: Sub + have/has + already + V3 + objects.
- আমি ইতোমধ্যে মুভিটি দেখেছি। — I have already watched the movie.
- তারা ইতোমধ্যে সেখানে পৌঁছেছে। — They have already reached there.
- সে ইতোমধ্যে তার হোমওয়ার্ক শেষ করেছে। — He has already finished his homework.
- আমি ইতোমধ্যে দুপুরের খাবার খেয়েছি। — I have already eaten lunch.
এখনো কোনো কাজ করা হয়নি বুঝাতেঃ
Structure: Sub + haven't/hasn't + V3 + objects + yet.
- আমরা এখনো সকালের নাস্তা করিনি। — We haven't taken our breakfast yet.
- তারা এখনো সেখানে যায়নি। — They haven't gone there yet.
- আমি এখনো ফলাফল পাইনি। — I haven't got the result yet.
- সে এখনো কাজটি শুরু করেনি। — He hasn't started the work yet.
কোনো কাজ এখনো চলছে বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + still + V(ing) + objects.
- আমি এখনো কাজ করছি। — I am still working.
- তুমি কি এখনো আমাকে ভালোবাসো? — Do you still love me?
- সে এখনো বৃষ্টির জন্য অপেক্ষা করছে। — He is still waiting for rain.
- তারা এখনো মাঠে খেলছে। — They are still playing in the field.
কোনো কাজ কতবার করা হয় বুঝাতেঃ
Structure: How often + do/does + Sub + V1 + objects?
- তুমি বছরে কতবার কক্সবাজার যাও? — How often do you visit Cox's Bazar in a year?
- তুমি কতবার ব্যায়াম করো? — How often do you take exercise?
- সে দিনে কতবার চা পান করে? — How often does he drink tea in a day?
- তুমি সপ্তাহে কতবার বাজারে যাও? — How often do you go to market in a week?
"আমি বলতে চাইনি" বা "করতে চাইনি" বুঝাতেঃ
Structure: I didn't mean to + V1 + objects.
- আমি তোমাকে অপরাধী বলতে চাইনি। — I didn't mean to call you a criminal.
- তুমি আমাকে সাহায্য করবে আমি এটা বলতে চাইনি। — I didn't mean to say that you would help me.
- আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। — I didn't mean to hurt you.
- আমি তোমার গোপন কথা ফাঁস করতে চাইনি। — I didn't mean to leak your secret.
কোনো সিদ্ধান্ত নেওয়া বুঝাতেঃ
Structure: Sub + have/has + decided to + V1 + objects.
- আমি একটি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি। — I have decided to buy a car.
- আমরা নিয়মিত ইংরেজি চর্চা করার সিদ্ধান্ত নিয়েছি। — We have decided to practice English regularly.
- সে ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। — He has decided to give up smoking.
- তারা এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছে। — They have decided to stay in this house.
কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + likely to + V1 + objects.
- তার আসার সম্ভাবনা আছে। — He is likely to come.
- আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। — It is likely to rain today.
- আমাদের ম্যাচটি জেতার সম্ভাবনা আছে। — We are likely to win the match.
- তোমার এ বছর পাস করার সম্ভাবনা আছে। — You are likely to pass this year.
কোনো কিছু হওয়া দরকার বা হওয়া উচিত বুঝাতেঃ
Structure: Sub + need to be + Adjective/Noun.
- তোমার সচেতন হওয়া দরকার। — You need to be aware.
- তাকে সৎ হতে হবে। — He needs to be honest.
- আমাদের আরও সতর্ক হওয়া দরকার। — We need to be more careful.
- ঘরটি পরিষ্কার হওয়া দরকার। — The room needs to be clean.
কোনো কিছু করতে দেরি হওয়া বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + late to + V1 + objects.
- আমার স্কুলে যেতে দেরি হচ্ছে। — I am late to go to school.
- তার সিদ্ধান্ত নিতে দেরি হয়েছিল। — He was late to take the decision.
- তোমার উত্তর দিতে দেরি হচ্ছে কেন? — Why are you late to answer?
- অফিসে পৌঁছাতে আমার দেরি হবে না। — I won't be late to reach the office.
কোনো কাজে অভ্যস্ত হওয়া বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + used to + V(ing) + objects.
- আমি সকালে হাঁটতে অভ্যস্ত। — I am used to walking in the morning.
- সে চা পান করতে অভ্যস্ত। — He is used to drinking tea.
- আমরা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। — We are used to working hard.
- তারা এই পরিবেশে থাকতে অভ্যস্ত নয়। — They are not used to living in this environment.
কোনো কিছু করতে নিষেধ করা বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + forbidden to + V1 + objects.
- এখানে ধূমপান করা নিষেধ। — It is forbidden to smoke here.
- পার্কে ফুল তোলা নিষেধ। — It is forbidden to pluck flowers in the park.
- ক্লাসে মোবাইল ব্যবহার করা নিষেধ। — It is forbidden to use mobile in the class.
- বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। — It is forbidden to enter without permission.
কোনো কাজ করতে বাধ্য হওয়া বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + bound to + V1 + objects.
- সে সত্য বলতে বাধ্য। — He is bound to speak the truth.
- তুমি আইন মানতে বাধ্য। — You are bound to obey the law.
- আমি তোমার আদেশ পালন করতে বাধ্য। — I am bound to follow your orders.
- তারা ক্ষতিপূরণ দিতে বাধ্য। — They are bound to pay the compensation.
কারো কোনো কাজ করা উচিত ছিল বুঝাতেঃ
Structure: Sub + should have + V3 + objects.
- তোমার সেখানে যাওয়া উচিত ছিল। — You should have gone there.
- তার বইটি পড়া উচিত ছিল। — He should have read the book.
- তোমার আগে জানানো উচিত ছিল। — You should have informed earlier.
- আমাদের ম্যাচটি জেতা উচিত ছিল। — We should have won the match.
কোনো কিছু হওয়ার কথা বা করার কথা বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + supposed to + V1 + objects.
- মিটিংটি সকাল ১০ টায় হওয়ার কথা। — The meeting is supposed to be at 10 AM.
- তোমার আজ আসার কথা ছিল। — You were supposed to come today.
- আমাদের একসাথে যাওয়ার কথা। — We are supposed to go together.
- তার একটি গান গাওয়ার কথা। — He is supposed to sing a song.
কোনো কাজ করতে ইচ্ছা করছে বুঝাতেঃ
Structure: Sub + feel like + V(ing) + objects.
- আমার কফি খেতে ইচ্ছা করছে। — I feel like having coffee.
- তার এখন ঘুমাতে ইচ্ছা করছে। — He feels like sleeping now.
- আমার আজ ঘুরতে যেতে ইচ্ছা করছে। — I feel like going out today.
- তোমার কি এখন গান গাইতে ইচ্ছা করছে? — Do you feel like singing now?
কোনো কাজ করতে সমস্যা হওয়া বুঝাতেঃ
Structure: Sub + am/is/are + having trouble + V(ing) + objects.
- আমার ইংরেজি বুঝতে সমস্যা হচ্ছে। — I am having trouble understanding English.
- তার ল্যাপটপটি চালাতে সমস্যা হচ্ছে। — He is having trouble operating the laptop.
- আমার ঘুমাতে সমস্যা হচ্ছে। — I am having trouble sleeping.
- আমাদের ঠিকানাটি খুঁজে পেতে সমস্যা হচ্ছে। — We are having trouble finding the address.
করুণাবশত কোনো কিছু করা বুঝাতেঃ
Structure: Sub + Verb + objects + out of pity.
- তারা করুণা করে ছেলেটাকে সাহায্য করেছিল। — They helped the boy out of pity.
- সে করুণা করে আমাকে খাবার দিয়েছিল। — He gave me food out of pity.
- আমি করুণা করে তাকে কিছু টাকা দিয়েছিলাম। — I gave him some money out of pity.
- লোকটি করুণা করে বৃদ্ধাকে সাহায্য করল। — The man helped the old lady out of pity.
প্রিয় পাঠক প্রতিটি রুলস ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করে চর্চা করুন।
পূর্ববর্তী টিউটোরিয়াল পড়তে এখানে ক্লিক করুন
পরবর্তী টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন
Comments
Post a Comment